রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

আর্জেন্টিনার ক্লাবে ডাক পেলেন দুই বাংলাদেশি ফুটবলার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৯ বার

চলতি বছরের জুনে বাংলাদেশ সফরে আসতে পারে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আজ বিকেল থেকে এই নিয়ে চলছে গুঞ্জন। বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখন আর্জেন্টিনার বাংলাদেশে আগমন নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে তখন থেকেই এই গুঞ্জন আরও তীব্র হতে থাকে।এমন গুঞ্জনের মাঝেই স্বপ্নের মতো সুসংবাদ পাওয়া গেল। আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার। তাদের একজন জাতীয় দলের অন্যতম সিনিয়র ফুটবলার ও বসুন্ধরা কিংসের প্রাণভোমরা তপু বর্মণ আরেকজন মাহমুদুল হাসান কিরণ।

আর্জেন্টিনার থার্ড ডিভিশনের ক্লাব সোল দে মায়ো এই প্রস্তাব পাঠায়। এবিষয়ে  তপু বর্মণ বলেন, ‘ডিসেম্বরের শেষ দিকে মূলত আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাবটি আমার সঙ্গে যোগাযোগ করে। আমার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় অত্যন্ত খুশি হই।’প্রস্তাব পাওয়ার কারণ সম্পর্কে তপু বলেন, ‘গত কয়েক বছর ব্রাজিল, আর্জেন্টিনার অনেকেই আমাদের কিংসে খেলেছে। এজন্য কিংসের ম্যাচ এবং আমাদের লিগ ব্রাজিল-আর্জেন্টিনায় অনুসরণ করা হয়। সেখান থেকেই মূলত তাদের এই প্রস্তাব দেয়ার ধারণা।’তপু আরও বেলন, ‘আমাদের এখানে যেসব ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন আসেন তারা মূলত তৃতীয় ও দ্বিতীয় বিভাগ স্তরেই। কিংসে হার্নান বার্কোস অবশ্য ছিলেন উঁচু স্তরের। তাদের তৃতীয় বিভাগ লিগ আমাদের চেয়ে কোনো অংশে কম নয়।’পেশাদার ফুটবলার হিসেবে পারিশ্রমিক একটি বড় বিষয়। সেই পারিশ্রমিকও বাংলাদেশের চেয়ে বেশ, ‘বর্তমানের চেয়ে অবশ্যই কয়েকগুণ বেশি। প্রতি মাসে ১২-১৩ হাজার ডলার পাওয়া যেতে পারে।’  যুক্ত করেন তপু।

বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ তপু বর্মণ। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলার জন্য তপু তাদের বড় অস্ত্র। তাই এত বড় অফার পেয়েও তার যাওয়া অনিশ্চিত, ‘আমি কিংসের খেলোয়াড়। আমার দুঃসময়ে তারা পাশে ছিল। সকল প্রকার সহযোগিতা করেছে। কিংসের অনুমতি পেলেই আমি যাব, অন্যথায় নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories