শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পদত্যাগ করলেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৪ বার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দিনিপ্রোতে একটি বহুতল আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে ‘ত্রুটিপূর্ণ’ তথ্য দেওয়ার কারণে সেই হামলায় ৪৪ জন নিহত হন। এ ঘটনার জেরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ওলেক্সি। তিনি বলেন, ‘বড় ধরনের ভুল করে ফেলেছেন।

ওই হামলার ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও দাবি করেন, রাশিয়া ‘আবাসিক ভবনে হামলা চালায়নি’।তবে তার পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বা তার কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।ওই হামলার জন্য সাধারণ নাগরিকদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয় ইউক্রেনে। ইউক্রেনীয়রা প্রাথমিক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ তাকে রাশিয়ান প্রচারকদের অবস্থানকে শক্তিশালী করার জন্য অভিযুক্ত করেছেন। ইউক্রেনের কিছু সংসদ সদস্য আরেস্তোভিচকে বরখাস্ত করার আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষরও করেন।প্রেসিডেন্ট জেলেনস্কির এই উপদেষ্টা একজন সুপরিচিত ব্যক্তি। কারণ ইউটিউবে তার প্রতিদিনের ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আপডেট লাখ লাখ মানুষ ফলো করতেন।শনিবারের ওই হামলা নিয়ে একটি ভিডিওতে প্রাথমিকভাবে আরেস্তোভিচ বলেন, ইউক্রেনের আকাশ সুরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করলে ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দিনিপ্রোর আবাসিক ভবনের ওপর পড়ে। ইউক্রেনের তরফে পরে জানানো হয়, রাশিয়ার একটি কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র ওই ভবনে আঘাত হানে। যেটি ভূপাতিত করার সক্ষমতা তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থায় নেই। উপদেষ্টা আরেস্তোভিচের বক্তব্য ‘চূড়ান্ত রকমের ভুল’।

পরে তিনি তার পদত্যাগের জন্য একটি চিঠি পোস্ট করেন এবং নিজের ভুল স্বীকার করেন। ১৬ লাখের বেশি মানুষ তার টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার এবং দুই লাখের বেশি মানুষ নিয়মিত তার ভিডিও দেখেন। তিনি রুশ ভাষায় কথা বলতেন। সেই সুযোগ কাজে লাগায় রাশিয়াও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories