শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রুশ হামলায় ইউক্রেনে ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৩ বার

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশু।মঙ্গলবার (১৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ একজন সহযোগী এই তথ্য সামনে এনেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, হেড অব দ্য ইউক্রেনীয়ান প্রেসিডেন্সিয়াল স্টাফ আন্দ্রি ইয়ারমাক মঙ্গলবার ডাভোসের সুইস রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দেন।সেখানে তিনি বলেন, ‘আমরা রাশিয়ান হানাদারদের সংঘটিত ৮০ হাজার অপরাধ নথিভুক্ত করেছি। রুশ হামলার শুরু থেকে ৯ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশুও রয়েছে।’তিনি আরও বলেন, ‘আমরা অপরাধ-নির্যাতন বা জীবন কেড়ে নেওয়ার একটি ঘটনাও ক্ষমা করব না। প্রতিটি অপরাধীকে জবাবদিহি করা হবে।’আন্দ্রি ইয়ারমাক বলেন, রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসের জন্য রাশিয়ার রাজনৈতিক নেতাদের বিচার এবং ক্ষতিপূরণের জন্য ইউক্রেন একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চায়।অবশ্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত সোমবার জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৭ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories