শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

করোনা : বিশ্বজুড়ে আরও ১ হাজার মৃত্যু, শনাক্ত দেড় লাখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৭ বার

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন আরও ১ হাজার ১৮৮ জন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬২৫ জন।এর আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩ হাজার ৮৯৭ জন। আর মারা যান ৮০৩ জন। এতে দেখা যাচ্ছে, আগের দিনে তুলনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া গেছে।মহামারি শুরুর পর এখন পর্যন্ত সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৫৫৯ জন। আর মারা গেছেন ৬৭ লাখ ৩২ হাজার ১৩৮ জন।গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে ৫৪ হাজার ১৮৮ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে।আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানিও হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে জাপানে মারা গেছেন ২৮৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জন মারা গেছেন জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ৮৫ জন মারা গেছেন মেক্সিকোতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories