শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত-৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৮ বার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে। এতে ছয় মাস বয়সী এক শিশু ও তার মাসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। 

ঘটনাটিকে টার্গেট কিলিং উল্লেখ করে কাউন্টি শেরিফ মাইক বউরেক্স জানিয়েছেন, এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। গত সপ্তাহে মাদকের অনুসন্ধানে বাড়িটিতে পুলিশ অভিযান পরিচালনা করেছে বলেও এক সংবাদ সম্মেলনে জানান তিনি।কউন্টি শেরিফ বলেন, গুলির ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই জনের মরদেহ রাস্তায়, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। আর বাকি তিনজনের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল। যাদের মধ্যে একজন সে সময় জীবিত ছিল। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। গুলির ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে খোঁজা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, এ বিষয়ে আরো তথ্য আমার কাছে থাকলেও আপাতত তা জানানোর সুযোগ নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories