সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

৮১টি চার, ১৮টি ছক্কায় ৫০৮ রানে অপরাজিত ১৩ বছরের স্কুলছাত্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৫ বার

১৭৮ বলের ইনিংসে ৮১টি চার, ১৮টি ছক্কা, শেষ পর্যন্ত অপরাজিত ৫০৮ রানে। ৪০ ওভারের ক্রিকেটে অবিশ্বাস্য এই ইনিংস খেলেছে ১৩ বছর বয়সী স্কুলছাত্র যশ চাবদে। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের কোনো ব্যাটসম্যানের এটিই প্রথম ৫০০ রানের ইনিংস। 

মহারাষ্ট্রের সরস্বতী বিদ্যালয়ের ছাত্র চাবদা রেকর্ড গড়া ইনিংসটি খেলেছে মুম্বাই ইন্ডিয়ানস জুনিয়র আন্তঃস্কুল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৪)। পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, শ্রীলঙ্কার চিরাত সেল্লেপুরামার পর চাবদেই সীমিত ওভার ক্রিকেটে ৫০০ রান করা দ্বিতীয় ব্যাটসম্যান। সেল্লেপুরামা গত বছরের আগস্টে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৫ স্কুল ক্রিকেটে ৫৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিল।

ইনিংসে ৫০০ বা এর বেশি রান করা ব্যাটসম্যানদের তথ্য তুলে ধরে মেনন বলেছেন, আমার কাছে থাকা তথ্যমতে, ক্রিকেটের সব সংস্করণ আর বয়সভিত্তিক দলের মধ্যে ৫০০ রানের বেশি রান করা দশম ব্যাটসম্যান চাবদে। এর মধ্যে ভারতের পাঁচজন। অন্য চারজন হচ্ছেন প্রণব ধনাওয়াড়ে (১০০৯), প্রিয়াংসু মোলিয়া (৫৫৬), পৃথ্বী শ (৫৪৬) ও ড্যাডি হাভেওয়ালা (৫১৫)। খবর টাইমস অব ইন্ডিয়া

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories