শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউক্রেনে ভারী ট্যাংক পাঠাচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৫০ বার

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার টু ট্যাংক পাঠাবেন বলে অঙ্গীকার করেছেন।পশ্চিমা বিশে^র কোন দেশ এ প্রথম এ ধরনের ভারী ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করতে যাচ্ছে। এদিকে এ ঘোষণার পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি সতর্ক করে বলেছে, এটি কেবল যুদ্ধকেই ‘তীব্রতর’ করবে।

যুক্তরাজ্যের রুশ দূতাবাস থেকে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে এ ধরনের ট্যাংক নিয়ে আসা শত্রুতাকে আরো কাছের করে তোলা এবং যুুদ্ধকে তীব্রতর করা। ফলে বেসামরিক লোকজনসহ হতাহতের সংখ্যাই কেবল বাড়বে।শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে টেলিফোনালাপে সুনাক বলেছেন, এই ট্যাংক সরবরাহ ইউক্রেনকে যুক্তরাজ্যের জোর সমর্থনের উচ্চাকাঙক্ষার স্মারক।জেলেনস্কি টুইটারে ব্রিটেনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রে কেবল আমাদের শক্তিই বাড়াবে তা নয় অপর পক্ষকেও সঠিক সিগনাল দেবে।উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর ইউরোপীয় মিত্ররা এ  পর্যন্ত ৩ শতাধিক উন্নত ট্যাংক কিয়েভকে সরবরাহ করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories