মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

গণঅবস্থানের নামে বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করলে সহ্য করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৭৩ বার

পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচিকে ঘিরে বিএনপি রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্ণারের উদ্বোধন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয়নি। কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। আর গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে।’

পুলিশ বাহিনী এমন কর্মসূচিতে প্রতিরোধ সয়ংসম্পূর্ণ দাবি করে মন্ত্রী বলেন, ধংসাত্মক কাজ হলে তা কঠোরভাবে দমন করা হবে।  

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ১১ জানুয়ারি দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত টানা চার ঘণ্টা গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories