শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বলসোনারো, ব্রাজিলে গ্রেপ্তার ১৫০০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৪২ বার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) হাসপাতাল বেড থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি জানান দেন যে বর্তমানে তার অবস্থান যুক্তরাষ্ট্রে।

এদিকে নিজ দেশে দাঙ্গা বাধিয়ে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয় নেওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে এখান থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন মার্কিন এমপি। খবর সিএনএনের।    

বলসোনারোর স্ত্রী মিশেল বলসোনারোর দাবি, পেটের ব্যথার চিকিৎসা করাতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তার স্বামী।

এদিকে ব্রাজিলের কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকরা গত রবিবার দেশটির সুপ্রিম কোর্ট, কংগ্রেস ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত এক হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

যুক্তরাষ্ট্রে থাকা বলসোনারো গত অক্টোবরে বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা ডা সিলভার কাছে নির্বাচনে হেরে যান। তবে তার সমর্থকরা তার এই হার মেনে নিতে অসম্মতি জানায় এবং তারা সামরিক উত্থানের আহ্বান জানিয়ে লুলার পদত্যাগ দাবি করে। এরপর গত ১ জানুয়ারি লুলার শপথ গ্রহণের সপ্তাহখানেক পরেই দেশটিতে এই নজিরবিহীন দাঙ্গার ঘটনা ঘটল।

লুলা বিক্ষোভকারীদের “ধর্মান্ধ ফ্যাসিস্ট” বলে উল্লেখ করেন এবং তাদের শাস্তি দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। এ ছাড়া তিনি এ হামলার জন্য বলসোনারোর উস্কানিকে দায়ী করেছেন।

বিবিসির আজকের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবারের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দেশটিতে গণতন্ত্রপন্থী র‍্যালিতে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। তারা বলসোনারোকে জেলে পাঠানোর আহ্বান জানিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories