শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইরানে আরও ৩ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৭ বার

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু ও বাধ্যতামূলক পোশাক ইস্যুতে চলমান বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর তিন সদস্যকে হত্যার অভিযোগে আরও তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আজ সোমবার ইরানের আইন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সর্বশেষ যে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে, তাঁরা আপিল করতে পারবেন। খবর এএফপির।

আইন মন্ত্রণালয়ের অনলাইন নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, মৃত্যুদণ্ড পাওয়া তিন ব্যক্তি হলেন- সালেহ মিরহাশেমি, মাজিদ কাজেমি এবং সাইদ ইয়াগৌবি। তাঁরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন।তিন মাসের বেশি সময় ধরে চলমান বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত ১৭ জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনের দণ্ড কার্যকর হয়েছে। অপর দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায়। তাঁদের আপিল খারিজ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ আদালত।

নভেম্বরে তেহরানে আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে শনিবার মোহাম্মদ মেহদি কারামি ও সৈয়দ মোহাম্মদ হোসেইনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে ডিসেম্বরে মোহসেন শেকারি ও মাজিদরেখা রাহনাভাডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনির মৃত্যুর পর থেকে বিক্ষোভে উত্তাল ইরান। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories