শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবা সংকট সমাধানে ‘কার্যকর’ পদক্ষেপ গ্রহণের ঘোষণা সুনাকের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৪ বার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শনিবার স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকের সময় সংকট-বিধ্বস্ত  স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংস্কারের জন্য ‘সাহসী এবং কার্যকর’ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।বছরের পর বছর কম অর্থায়নের পর, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য পরিষেবা এনএইচএস বিশেষ করে তীব্র শীতকালে করোনভাইরাস এবং ফ্লুর উচ্চ হারসহ জরুরি চিকিৎসা সেবার চাহিদা মেটাতে লড়াই করছে।

হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স কর্মীরা ধর্মঘট শুরু করেছে। নার্সদের ক্ষেত্রে ১০০ বছরের মধ্যে অনেক সদস্য প্রথমবারের মতো জনসাধারণের সহানুভূতি অর্জন করেছে।১০ শতাংশের ওপরে মূল্যস্ফীতি পরিপ্রেক্ষিতে নার্সরা বেতন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।নিষ্কৃয়তার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর, সুনাক শনিবার ডাউনিং স্ট্রিটে ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার ক্রিস উইটি এবং এনএইচএস ইংল্যান্ডের প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ডের সঙ্গে বৈঠক করেন।
সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন নেতাদের মধ্যে সোমবার আলোচনার আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে ডাউনিং স্ট্রিট জানায়, ‘মহামারী চলাকালীন আমাদের সাহসিকতা এবং আমূল সংস্কার আনতে হয়েছিল। আমি মনে করি আমাদের এখন একই সাহসী এবং র‌্যাডিকাল পদ্ধতির প্রয়োজন।’তিনি বলেন, ‘একসাথে আজ আমরা এমন জিনিসগুলো বের করতে পারি যা স্বল্প এবং মাঝারি মেয়াদে দেশ এবং প্রত্যেকের পরিবারের জন্য সবচেয়ে বড় সহায়ক হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories