মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

খুলনায় পাটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

খুলনা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ বার

খুলনার আড়ংঘাটা পাটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। শনিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক (খুলনা) তানহারুল ইসলাম আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে গোডাউনে পাটের ঝুট বেশি থাকায় আগুন এখনও পুরোপুরি নেভেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মামুন বলেন, বেলা সাড়ে ১২টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সেখানে একে একে ৭টি ইউনিট কাজ শুরু করে।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তানহারুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories