বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৮৫ বার

যুব কল্যাণ বেকার পরিবহনের একটি বাসের চাকা খুলে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩ জন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে শনিবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। ঢাকা-রূপগঞ্জ রোডে চলাচলকরা যুব কল্যাণ বেকার পরিবহনের চাকা খুলে একটি লেগুনায় গিয়ে ধাক্কা লাগে। লিগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি ব্যাটারী চালিত অটোরিকশার উপর পরে। এতে অটোরিকশার অবস্থান নেওয়া ৩-৪ জন যাত্রী গুরুত্বতর আহত হয় বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিমরাইল ট্রাফিক পুলিশের সদস্যরা যান। দুর্ঘটনার সত্যতা স্বীকার করে শিমরাইল ট্রাফিক পুলিশের টিআই শরিফুদ্দিন দৈনিক আজকালের সংবাদকে বলেন, আমরা বাস, লেগুনা ও অটোরিকশা জব্দ করেছি। তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আহতদের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories