ভারতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্লেনটির এক পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পাইলট। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে একটি মন্দিরের গম্বুজে ধাক্কা খেয়ে বিমানটি বিধ্বস্ত ও হতাহতের এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে রেওয়া জেলায় বিধ্বস্ত হওয়ার পর প্রশিক্ষণ ওই বিমানের পাইলট নিহত হয়েছেন বলে শুক্রবার পুলিশ জানিয়েছে।মূলত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে এবং বিমানে থাকা এক প্রশিক্ষণার্থী পাইলট এ সময় আহত হন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।মধ্যপ্রদেশের চোরহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে পি প্যাটেল বলেন, প্রশিক্ষণের সময় একটি মন্দিরের গম্বুজ এবং একটি গাছে আঘাত করার পর বিমানটি চোরহাট্টা বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।রেওয়া জেলার কালেক্টর মনোজ পুষ্প এবং পুলিশ সুপার ননবনীত ভাসিন ঘটনাস্থলে রয়েছেন এবং দুর্ঘটনার বিষয়ে তারা আরও বিস্তারিত জানার অপেক্ষা করছেন বলে জেলা কর্মকর্তারা জানিয়েছেন।
Leave a Reply