শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আরব আমিরাতে বাড়তি সময় থাকলে পর্যটকদের গুনতে হচ্ছে জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৫৪ বার

মধ্যপ্রাচ্য তথা উপসাগরীয় দেশগুলোর মধ্যে পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সারা বিশ্ব থেকে প্রতিবছর লাখও পর্যটক দেশটিতে ভ্রমণ করে থাকেন। কেনাকাটা, দর্শনীয় স্থান, কৃত্রিম দ্বীপ এবং নিরাপত্তা ব্যবস্থাসহ সব কিছু মিলিয়ে দেশটি পর্যটকদের প্রিয় গন্তব্য।তাই দেশটিতে ভ্রমণে গিয়ে অনেকেই হয়তো সময়সীমার চেয়ে বেশি দিন অবস্থান করেন। তবে এখন থেকে তেমন হলে গুনতে হচ্ছে জরিমানা। সেটিও আবার ৩০০ দিরহাম পর্যন্ত।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে পর্যটকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে কেউ অবস্থান করলে অতিরিক্ত দিনের জন্য জরিমানা দিতে হবে। একইসঙ্গে বিমানবন্দর বা স্থল সীমান্তে ইমিগ্রেশন অফিসে আউট পাস বা দেশত্যাগের অনুমতি নিতে হবে।খালিজ টাইমস বলছে, জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) দুবাই-এর একজন গ্রাহক পরিষেবা প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নির্দিষ্ট সময়সীমার পরও কেউ আরব আমিরাতে অতিরিক্ত সময় অবস্থান করলে তাদের বিমানবন্দর বা স্থল সীমান্তে ইমিগ্রেশন অফিসে আউট পাস বা লিভ পারমিট নিতে হবে।এই অনুমতি আরব আমিরাতের আল আভির ইমিগ্রেশন অফিসেও পাওয়া যাবে। এছাড়া সময় পেরিয়ে যাবার পরও থেকে যাওয়া দর্শনার্থীকে জরিমানা দিতে হবে এবং বাড়তি যত দিন ওই ব্যক্তি দেশটিতে অবস্থান করবেন সেই হিসেবে জরিমানা নির্ধারণ হবে।পর্যটনশিল্প বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়া কয়েকদিন আগেই শুরু হয়েছে। কারণ তাদের অনেক গ্রাহক যারা দেশে বাড়তি সময় অবস্থান করেছেন তাদের প্রস্থান করার আগে ২০০ থেকে ৩০০ দিরহাম জরিমানা দিয়ে দেশত্যাগের অনুমতি নিতে হয়েছে।

আরব আমিরাতের একজন পর্যটন শিল্প বিশেষজ্ঞের মতে, দুবাই ভিজিট ভিসাধারীরা ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে দেশত্যাগের জন্য ১০ দিনের গ্রেস পিরিয়ড পান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories