রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিশু ধর্ষণ মামলায় ৬ বছর পর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৯ বার

নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকায় ৬ বছর পর শিশু ধর্ষণ মামলায়, এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামীর নাম দুলাল হোসেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. ফরহাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ২০১৬ সালের ৩ মার্চ বেলা সাড়ে ১২টায় সদর থানার আল আমির রোড শহীদ নগর ডিয়ারা শুকুমপট্রি মালেক সাহেবের বাড়ির আসামী দুলাল হোসেনের ঘরে ভিকটিম শিশুকে ধর্ষণ করে। পরে ভিকটিমের বাবা এর একদিন পর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে মামলার বিচার শুরু হয়। আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষনা করলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এড. রকিব জানান, রায় ঘোষনার সময় আসামী আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories