সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । নারী-শিশুসহ দগ্ধ-৩ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

বঙ্গবন্ধুর লেখা চিঠি নিয়ে সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৭ বার

কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর পত্রাবলী নিয়ে সম্পাদিত ‘চিঠিপত্র : শেখ মুজিবুর রহমান’ এবং এর ইংরেজি সংস্করণ ‘লেটারস অব শেখ মুজিবুর রহমান’ শীর্ষক ২টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইনসে গ্রন্থ ২টির মোড়ক উন্মোচন করেন।

বুধবার (৪ জানুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান গ্রন্থদ্বয় সম্পাদনা করেন। সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত করিম।

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উভয় গ্রন্থ প্রকাশ করেছে। পরিবেশনের দায়িত্বে রয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স।এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি সততা, শ্রদ্ধা ও অনিঃশেষ কৃতজ্ঞতা জানান। গ্রন্থ ২টি প্রকাশে সার্বিক পরামর্শ ও নির্দেশনা দেওয়ার জন্য আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানিয়ে পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories