শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

ময়মনসিংহে সর্বোচ্চ করোনা শনাক্তের দিনে মৃত্যু-৮

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১১৯ বার

ময়মনসিংহ জেলায় একদিনে সর্বোচ্চ করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তে অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক শূন্য ৮ শতাংশ। বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম। 

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে বেড়েছে রোগীর চাপ। সেই সাথে থেমে নেই মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ৮জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩জন করোনা শনাক্ত হয়ে এবং ৫জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা হলেন জামালপুর জেলার শ্রীপুরের মজিবুর রহমান (৮৫), শেরপুর সদরের নুরুজ্জামান (৩৫) ও শেরপুরের জংগলদী গ্রামের জালাল উদ্দিন (৮৫)। 

এছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের আলাল উদ্দিন (৬৪), নাজমুন্নাহার (৩৮), জামালপুর সদরের ওয়াহিদ মিয়া (৭০), নেত্রকোনার কেন্দুয়ার শদ্ধু মিয়া (৫০) ও টাঙ্গাইলের মধুপুরের শাহানাজ (৪৫)। 

বিষয়টি নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে এ ইউনিটের আইসিইউতে ১৩টি আসনের মধ্যে খালি আছে একটি। আর রোগীর চাপ সামলাতে সাধারণ ওয়ার্ডের শয্যা সংখ্যা ২১০টি বাড়িয়ে ২৪২টি করা হয়েছে। এখানে রোগী ভর্তি আছে ১৯০ জন।তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। অন্যদিকে সুস্থ হয়ে ফিরেছেন ৪৫ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories