রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৫৪ বার

ব্রাজিলের রক্ষণভাগের ফুটবলার দানি আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে সম্মতি ছাড়া অন্তর্বাসে হাত দেওয়ার অভিযোগ তুলেছেন এক নারী।নতুন বছরকে স্বাগত জানাতে বার্সেলোনায় একটি নাইট ক্লাবে পাড়ি জমিয়েছিলেন ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার। সেখানেই বাঁধে বিপত্তি। সাবেক বার্সা ডিফেন্ডার কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়াই এক নারীর অন্তর্বাসে হাত দিয়ে ফেলেন। বিষয়টি ওই নারীর কাছে বেমানান বোধ হয়। এতে ঘাবড়ে যান ওই নারী। আর সঙ্গে সঙ্গেই বন্ধু ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করেন ওই নারী। তবে এক ফাঁকে ঘটনার স্থান ত্যাগ করেন সেলেসাওদের এই ডিফেন্ডার।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, যৌন হয়রানির বিষয়টি অস্বীকার করেছেন দানি আলভেস। তার দাবি, ওই ক্লাবে তিনি অল্প সময় ছিলেন। আর তখন এমন কিছুই ঘটেনি।এদিকে অভিযোগকারী নারীর বক্তব্য নিয়েছে কাতালান পুলিশ। তবে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories