শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নোট বাতিলে মোদি সরকারের সিদ্ধান্ত বৈধ : ভারতের সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৫৮ বার

নোট বাতিলে ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া পদক্ষেপের পক্ষে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।আজ সোমবার ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, নোট বাতিলের সিদ্ধান্ত আইনত বৈধ ছিল।

রায়ে আরও বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের উচিত কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সঙ্গে আলোচনা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া এবং আরবিআইয়ের সঙ্গে ছয় মাস ধরে আলোচনার পরেই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার।নোট বাতিলে মোদি সরকারের পদক্ষেপে বৈধতা দেওয়ার পাশাপাশি এই পদক্ষেপবিরোধি সব মামলাও খারিজ করে দিয়েছেন ভারতের শীর্ষ আদালত। খবর এনডিটিভি ও ওয়ান ইন্ডিয়ার২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের বিজ্ঞপ্তি জারি করে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সময় ৫০০ রুপি ও ১ হাজার রুপির নোট বাতিল করা হয়। পরে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে ৫৮টি আবেদন দাখিল করা হয়।প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি এক হলফনামায় সুপ্রিম কোর্টকে জানায়, নোটবাতিলের বিষয়টি একটি ‘সুবিবেচিত’ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত ছিল জাল নোট, সন্ত্রাসে অর্থ বিনিয়োগ, অপ্রদর্শিত অর্থ ও কর ফাঁকির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বৃহত্তর কৌশলের অংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories