শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পরীমণির বিছানা-বালিশে রক্ত, ডাক দিলেন সংবাদ সম্মেলনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৭২ বার

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের সুখের সংসারে চলছে ঝড়। শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে পরীমণি নিজেই এই ঝড়ের আভাস দেন।এদিন দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।

ওই পোস্টের পর পরী জানান, তিনি রাজের বাসা থেকে পুত্র রাজ্যকে নিয়ে বেরিয়ে এসেছেন। রাজকে তালাকের নোটিশ পাঠিয়ে দেবেন বলেও জানান নায়িকা।শনিবার দিনভর এ নিয়ে পরীর স্বামী, অভিনেতা শরিফুল রাজের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তবে রাতে যেন বরফ গলে দুই তারকার। নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে আবারও এক হন তারা। রাতে রাজের বসুন্ধরার বাসায় আছেন বলেও জানান পরীমণি। যে খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন দুই তারকার ভক্ত-শুভাকাঙক্ষীরা।

তবে তাদের সেই বোঝাপড়াটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আবারও ঝগড়ায় লিপ্ত হন রাজ-পরী। নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে এক পোস্টে সেটাই জানান দিলেন পরীমণি।পোস্টে দুটি ছবি প্রকাশ করেন পরী। যেখানে তার বিছানা ও বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুজনের হাতাহাতি থেকেই এই ঘটনা ঘটেছে।বিস্তারিত ঘটনায় না গিয়ে পোস্টে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরোৃলোডিং’।অর্থাৎ, আজ দিনের কোনো একটা সময় নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্বের বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরবেন পরী। সেখানেই জানা যাবে শরিফুল রাজের সঙ্গে কী সমস্যা হয়েছে তার। দুজনের সম্পর্কের ভবিষ্যৎই বা কী!

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories