সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । নারী-শিশুসহ দগ্ধ-৩ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫৫ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি। সাত দলের এই আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।  নতুন বছরের প্রথমদিন আজ রবিবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিপিএল সামনে রেখে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। এদিনই সোহানকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করে দলটি। এর আগে সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহানকে নেয় রংপুর।

বিপিএল শুরুর আগের দিন অবধি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের উদ্বোধনী দিন সন্ধ্যায় তারা মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories