সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

কোনদিন ভুলবনা এমন একটি বছর : মেসির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৭০ বার

নতুন বছরে পরিবার, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। উষ্ণ বার্তায় তিনি বলেন, ‘কোনদিন ভুলবনা এমন একটি বছর শেষ হলো। সব সময় তাড়া করে বেড়িয়েছি এমন একটি স্বপ্ন, যা শেষ পর্যন্ত সত্যি হলো।’ নিজের ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, “পরিবার, বন্ধুরা না থাকলে এই শিরোপার কোন মানে হতো না, ‘তবে এই শিরোপার কোন মানে হতো না যদি না এই শিরোপা জয়ের উৎসব আমার অসাধারণ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে না পারতাম, বার বার ব্যর্থ হওয়ার পরও যদি আমার বন্ধুরা আমাকে সমর্থন দিয়ে না যেতেন।

সবসময় চাইতাম, যারা আমাকে অনুসরণ করেন তাদের জন্য বিশেষ মুহূর্ত উপহার দিতে।’ সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মেসি লিখেছেন, “যদি আমার দেশের লোকজন, প্যারিস, বার্সেলোনা কিংবা আরও অন্যান্য দেশের ভক্তরা সমর্থন দিয়ে না যেতেন তাহলে যেখানে আমি এসেছি, যা অর্জন করেছি তা অসম্ভব ছিল।”

মেসি আর লিখেছেন, “আশা করছি, সকলের জন্য ভালো একটি বছর কাটবে। নতুন বছরে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে আমার আলিঙ্গন।”নিজের ‘শেষ’ বিশ্বকাপে এসে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের আগেও চারটি বিশ্বকাপ খেলেছেন তিনি। যার তিনটিকে প্রত্যাশার অগাধ চাপ ছিল লিও’র কাঁধে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories