সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মাতাল নয় গর্ত এড়াতে গিয়েই দুর্ঘটনার শিকার পান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৬৩ বার

ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দেরাদুনের একটি হাসপাতালে আস্তে আস্তে সেরে উঠছেন তিনি। শনিবার (৩১ ডিসেম্বর) এক ক্রিকেট কর্মকর্তা বলেছেন, অতিরিক্ত গতি কিংবা মাতাল অবস্থায় ছিলেন না।উত্তরাখণ্ড পুলিশ জানায়, মূলত রাস্তার গর্ত এড়ানোর গিয়েই তিনি ডিভাইডারের ওপর উঠে যান এবং ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। যদি তিনি মাতাল অবস্থায় থাকতেন তাহলে গাড়ীর ভেতরে থেকে বের হতে পারতেন না।

এ বিষয়ে হরিদ্বারের জ্যেষ্ঠ পুলিশ সুপারিনটেনডেন্ট অজাই সিং বলেছেন, ‘উত্তর প্রদেশের সীমান্ত থেকে আমরা ৮ থেকে ১০টি স্পিড ক্যামেরা চেক করেছি। কিন্তু ক্রিকেটারের গাড়ীকে কোথাও নির্দিষ্ট গতি অতিক্রম করতে দেখা যায়নি। ন্যাশনাল হাইওয়েতে ৮০ কিলোমিটার গতিতে গাড়ী চালানোর অনুমতি আছে। সিসিটিভি ফুটেজে গাড়ীর অতিরিক্ত গতি দেখার কারণ হলো গাড়ীটি ডিভাইডারে উঠে হাওয়ায় ভাসছিল। সে কারণেই মনে হচ্ছিল অতিরিক্ত গতি ছিল। আমাদের পরিদর্শক দল ইতোমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারাও সেখানে অতিরিক্ত গতির কিছু পায়নি।’তিনি আরও বলেন, ‘যদি ক্রিকেটার মাতাল অবস্থায় থাকতেন, তাহলে ২০০ কিলোমিটার নিশ্চয়ই গাড়ী চালিয়ে যেতে পারতেন না। তাছাড়া রুরকি হাসপাতালের ডাক্তার যিনি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন তিনিও জানিয়েছিলেন যে ক্রিকেটার স্বাভাবিক অবস্থায় ছিলেন, মাতাল ছিলেন না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories