শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০২৩ সালে শান্তি প্রয়োজন : জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫৭ বার

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘প্রতিটা নতুন বছরই পুনর্জন্মের উপলক্ষ্য। পুরোনো বছরের ধুলো-ছাই ধুয়ে মুছে আমরা নতুন এক উজ্জ্বলতম দিনের জন্য প্রস্তুত হই।’তিনি বলেন, ‘২০২৩ সালে আমাদের প্রয়োজন শান্তি, যা এখন যেকোনো সময়ের চেয়ে জরুরি। আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ করে একের সঙ্গে অন্যের শান্তি প্রয়োজন।

নববর্ষ-২০২৩ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।জাতিসংঘের মহাসচিব বলেন, ইউক্রেন থেকে আফগানিস্তান হয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বহু মানুষ ধ্বংস হওয়া নিজের বাড়িঘর ফেলে অপেক্ষাকৃত নিরাপদ-ভালো আবাসের খোঁজে নেমেছেন। বিশ্বজুড়ে ১০ কোটি মানুষ যুদ্ধ, দাবানল, খরা, দারিদ্র ও ক্ষুধা থেকে বাঁচতে ঘর ছেড়েছেন।‘নারী ও মেয়ে শিশুরা যাতে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারে, সেজন্য ঘরে শান্তি প্রয়োজন। সব ধরনের মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করে সড়কে ও আমাদের সমাজে শান্তি প্রয়োজন। একে অন্যের বিশ্বাসে শ্রদ্ধাশীল থেকে আমাদের প্রার্থনার জায়গায় শান্তি প্রয়োজন। বিদ্বেষপ্রসূত বক্তব্য ও নিপীড়ন নির্মূল করে অনলাইনে শান্তি প্রয়োজন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories