শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বছরের প্রথম দিনেই কিয়েভে ভয়াবহ হামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫২ বার

ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন বছরের প্রথম প্রহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নতুন বছর শুরুর প্রথম দুই ঘণ্টা বিমান হামলার সাইরেন বেজেছে কিয়েভসহ গোটা ইউক্রেনজুড়ে। অনেকে নববর্ষের আতশবাজির শব্দ মনে করে ঘরের বেলকনিতে এসে ‘গ্লোরি অব ইউক্রেন! গ্লোরি অব হিরোস’ বলে চিৎকার করতে থাকে। কিয়েভে মোতায়েন করা ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, তারা ২৩টি রুশ হামলা প্রতিহত করেছে। খবর আল জাজিরার।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, নতুন বছরের প্রথম বিস্ফোরণগুলো মধ্যরাত পেরিয়ে যাওয়ার প্রায় ৩০ মিনিট পরে শুরু হয়েছিল, দুটো জেলাকে কেন্দ্র করে আক্রমণ শুরু হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এর আগে, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা যুদ্ধে বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই করবে, যেটি এখন এর এগারোতম মাসে রয়েছে। আমরা লড়াই করেছি এবং লড়াই চালিয়ে যাব।উল্লেখ্য, বিশ্ববাসীকে যাতে নতুন বছরে ইউক্রেনের জয়ের সুখবর দিতে পারেন, এ কামনা করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নববর্ষের শুভেচ্ছা জানানোর কয়েক মিনিট পর থেকেই হামলা শুরু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories