সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ । নারী-শিশুসহ দগ্ধ-৩ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি প্রকাশকদের নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া বৃষ্টির শঙ্কায় নীলফামারীর ডিমলায় ধান ঘরে তোলার হিড়িক পঞ্চগড় সীমান্তে ৪২ হাজার টাকার বীজ জব্দ কিশোরগঞ্জের বাজিতপুরে ২৪ প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল বিতরণ

২৪ ঘণ্টায় ৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৭৫ বার

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি।রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৫২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৯৭ জন রোগী।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ২১ জন এবং ঢাকার বাইরে ২০ জন।অন্যদিকে, এ সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২০৮ জন। এর মধ্যে ঢাকায় ১৩১ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৭৭ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories