শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পূর্ব সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ১০ তেল শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৫৮ বার

সিরিয়ার পূর্বাঞ্চলে হামলায় তেলক্ষেত্রের ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবার সিরিয়ার দেইর এজ্জ জোর প্রদেশের আল তাইম তেলক্ষেত্র থেকে শ্রমিকদের বহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে হতাহতের ঘটনা ঘটে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটে আসে নিরাপত্তা সদস্যরা। হামলার পেছনে কারা জড়িত এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি সানা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণ দিয়ে হামলাটি শুরু হয়। সন্ত্রাসীরা পাশ দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়। 
খবর আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories