মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। তার বয়স হয়েছিল ৯৯ বছর।মায়ের মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি স্থগিত করে আহমেদাবাদ চলে যান নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছেই কাঁপা কাঁপা হাতে মায়ের মরদেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ির বাইরে বের হতে দেখা যায় তাকে। দৃষ্টি নিচের দিকে স্থির। তার পাশে এবং পেছনে পরিবার, আত্মীয়স্বজনদের ঢল। মাকে কাঁধ নিতে দেখা যায় মোদির ভাইকেও।
হীরাবেনের মরদেহ একটি শববাহী গাড়িতে তোলা হয়। ওই গাড়িতে ওঠেন মোদী নিজেও। এরপর আহমেদাবাদ থেকে গান্ধীনগরে নিয়ে মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
খবর হিন্দুস্তান টাইমস
Leave a Reply