শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চঞ্চল চৌধুরীর বাবা গোবিন্দ চৌধুরীর পরলোকগমন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৪ বার

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা গোবিন্দ চৌধুরী পরলোকগমন করেছেন। তিনি বেশ কিছুদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোবিন্দ চৌধুরী মারা গেছেন বলে ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।

তিনি লিখেছেন- অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭.৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন।তার আত্মার শান্তিকামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য নিজ গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।এর আগে, অসুস্থ হয়ে চঞ্চল চৌধুরীর বাবা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ২৩ ডিসেম্বর তিনি ফেসবুকে লিখেছিলেন- আমার বাবা আইসিইউয়ের শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories