শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দক্ষিণে সুদানে চার দিনের জাতিগত সংঘাতে নিহত ৫৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৫২ বার

দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় জংলেই রাজ্যে চারদিনের জাতিগত সংঘাতে ৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।নুয়ের সম্প্রদায়ের তরুণরা আরেকটি সম্প্রদায়ের ওপর হামলা চালালে এ সংঘাত বাধে। সংঘর্ষে নুয়েরদের লোকজনই বেশি হতাহত হয়েছে বলেছেন গ্রেটার পিবোর প্রশাসনিক এলাকার সরকারি কর্মকর্তা আব্রাহাম কেলাং।

২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা পাওয়া দক্ষিণ সুদানে দশকের পর দশক ধরে জমি ও গবাদিপশু নিয়ে সম্প্রদায়গুলোর মধ্যে প্রাণঘাতী বিবাদ ও সংঘর্ষ চলে আসছে।নুয়ের সম্প্রদায়ের সশস্ত্র তরুণরা শনিবার গুমুরুক ও লিকুয়াংগোলে এলাকায় মুরলে সম্প্রদায়ের ওপর হামলা চালালে সংঘাতের সূচনা হয় বলে জানান কেলাং।নিহতদের মধ্যে ৫১ জনই নুয়ের সম্প্রদায়ের, মুরলে সম্প্রদায়ের মাত্র ৫ জন।মুরলে সম্প্রদায়ের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতিতে নুয়ের সম্প্রদায়ের যুবকরা সংগঠিত হচ্ছে বলে কয়েকদিন আগেই সতর্ক করেছিল দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন (ইউএনএমআইএসএস)।সর্বশেষ তারা বলেছে, উত্তেজনা বৃদ্ধি ও সংঘাত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকা ও এর চারপাশে টহলের পরিমাণ বাড়ানো হয়েছে। খবর রয়টার্স

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories