রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ফ্রান্সে ফুটবলারকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৫ বার

বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত কাটাতে বড়দিনের অপেক্ষায় সময় কাটাচ্ছিল ফ্রান্সের সবাই। সে দলে ছিলেন ফরাসি ফুটবলার আদেল সান্তানা মেন্ডিও। তবে বড়দিনের দিন দুয়েক আগে ড্রাগ ডিলারদের গুলিতে পরলোকে পাড়ি জমিয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।ফ্রান্সের মার্শেই শহরের একটি এলাকায় এই ফুটবলারকে ২৭ রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। সেই শহরে মেন্ডিকে গুলি করার আগ মুহূর্তে ড্রাগ ডিলারদের দুই পক্ষ নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছিল। তারাই এই গুলি করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনই খবর প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যমগুলো।

আদেল সান্তানা মেন্ডি মৃত্যুর আগে ফরাসি চতুর্থ ডিভিশনের ক্লাব ওবানিয়াতে খেলছিলেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) এই ফুটবলারের মৃত্যুর খবর জানিয়ে ক্লাবটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সে আমাদের মাঝে বিরাট এক শূন্যতা তৈরি করবে। সে না থেকেও সব সময় আমাদের সঙ্গেই থাকবে। আমাদের সব ভালোবাসা এবং সান্ত্বনা তার পরিবারের সঙ্গে থাকবে।’২২ বছর বয়সী মেন্ডির বাবা-মা দুজনেই সেনেগালিজ। যদিও এই ফুটবলারের জন্ম হয় ফ্রান্সেই। জন্মসূত্রে ফরাসি মেন্ডির স্বপ্ন ছিল বড় ক্লাবে এবং জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা। যদিও ক্যারিয়ারের শুরুর পর্যায়ে বড় ক্লাবে খেলা হয়নি এই ফুটবলারের। ওবানিয়াতে যোগ দেওয়ার আগে ফ্রান্সের অখ্যাত কিছু ক্লাবে খেলেছিলেন মেন্ডি। তার আগে ইংল্যান্ডেও খেলেছিলেন কিছুদিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories