শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৩ বার

মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলায় সিরিয়ার রাক্কা শহরে কুর্দি নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) রাক্কায় কুর্দি নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধান মজলুম আবদি আইএসের এ হামলার তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় সংবাদমাধ্যম আল-জাজিরা।

এসডিএফ গণমাধ্যম কেন্দ্রের প্রধান ফরহাদ শামি বলেন, রাক্কায় এক আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছেন। অপর এক হামলাকারীকে আটক করা হয়েছে।২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের খিলাফত প্রতিষ্ঠা করে আইএস। ওই সময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত প্রায় ৮৮ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল তারা। কিন্তু তিন বছরের মধ্যে, ২০১৭ সালে সিরিয়া অংশে অধিকৃত অধিকাংশ এলাকা হারায় এ সন্ত্রাসীগোষ্ঠী। এর দুই বছর পর, ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও হাতছাড়া হয়ে যায় তাদের।আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভূখণ্ডের দখল হারিয়ে ফেললেও, গোষ্ঠীটির গোপন হামলাকারী দল বা ‘স্লিপার সেল’ এখনো সক্রিয় আছে।জাতিসংঘের ধারণা, সিরিয়া ও ইরাকে এখনো ৬ থেকে ১০ হাজার আইএস সদস্য রয়েছেন। তারা সিরিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রায়ই বোমা হামলা ও নাশকতা করে থাকেন।আইএসের আঞ্চলিক সহযোগী গোষ্ঠিীগুল বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও প্রভাব বিস্তার করেছে। জাতিসংঘ বলেছে, আইএসের সবচেয়ে শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত নেটওয়ার্কগুলো এখনো আফগানিস্তান, সোমালিয়া ও লেক চাদ এলাকায় রয়ে গেছে।

চলতি বছরের প্রথম দিকে উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হন আইএসের সাবেক শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-কুরায়েশি। আর বছরের শেষ দিকে নিহত হন আবু হাসান আল-কুরায়েশি।এ বছরের শুরুতেই উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকা শহরে এসডিএফ পরিচালিত আল-সিনা কারাগারে ভয়াবহ হামলা চালায় আইএস। এতে প্রায় ৫০০ কারাবন্দী নিহত হন, যাদের মধ্যে ৩৭৪ জনই আইএসের সঙ্গে জড়িত ছিলেন। খবর আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories