শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৩ কুর্দি হত্যা : প্যারিসের পুলিশের সঙ্গে সংঘর্ষ-গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৫ বার

ফ্রান্সের রাজধানী প্যারিসে কুর্দি সম্প্রদায়ের লোকজনের ওপর গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছেন একজন শ্বেতাঙ্গ নাগরিক। এর জেরে প্যারিসে পুলিশের সঙ্গে কুর্দিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় বিক্ষোভকারীরা প্যারিসের রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছেন, অনেকগুলোতে আগুন দেওয়া হয়েছে। এ সময় সংঘাত থামাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।

গত শুক্রবার কুর্দি সম্প্রদায়ের তিন সদস্যের মৃত্যুতে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার কুর্দিদের একটি সাংস্কৃতিক কেন্দ্র ও একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় তিনজন নিহত হন।হামলার পর ৬৯ বছর বয়সউ ওই শেতাঙ্গকে গ্রেফতার করা হয়। তিনি বিদেশিদের ঘৃণা করেন বলে পুলিশকে জানিয়েছেন। হামলা চালাতে তিনি একটি পিস্তল ব্যবহার করেছেন। এ ছাড়া তার কাছ থেকে দুটি ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়েছে। হামলার পর পরই শুক্রবার থেকে বিক্ষোভ শুরু হয়। গ্রেফতারকৃত ওই ব্যক্তির একজন অবসরপ্রাপ্ত ট্রেনচালক। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বর্ণবিদ্বেষের অভিযোগ আনা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছিল।গত বছরে প্যারিসের একটি শরণার্থী শিবিরে তিনি তলোয়ার নিয়ে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবারের হামলার কয়েক দিন আগেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।এর আগে ২০১৩ সালে জানুয়ারিতে প্যারিসে কুর্দিদের ওপর হামলার ঘটনা ঘটে। সেবার তিন কুর্দি নারী মানবাধিকারকর্মীকে হত্যা করা হয়েছিল।
খবর সিএনএন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories