শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতে সারাক্ষণ হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে : রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৬২ বার

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষমতাসীন বিজেপি সরকারকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ধর্মীয় ভিন্নতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ঘৃণা ছড়াচ্ছে বিজেপি।এনডিটিভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ভারত জোড়ো যাত্রা নিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশের পর ঐতিহাসিক লাল কেল্লায় বক্তব্য দেওয়ার সময় রাহুল গান্ধী এসব কথা বলেছেন।

রাহুল বলেছেন, ভারতের মূল সমস্যাগুলো থেকে মানুষের মনযোগ সরানোর জন্য সারাক্ষণ (২৪ী৭) হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে।কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও গতকাল শনিবার সকালের দিকে ভারত জোড়ো যাত্রায় যোগ দেন। পরে লাল কেল্লার কাছাকাছি পৌঁছালে মিছিলে যোগ দেন অভিনেতা কমল হাসান।রাহুল গান্ধী বলেন, ‘আমি ২ হাজার ৮০০ কিলোমিটার হেঁটেছি। কিন্তু কোনো ঘৃণা দেখিনি। আমি টেলিভিশন চালু করলেই সহিংসতা দেখতে পাই। গণমাধ্যম আমাদের বন্ধু। কিন্তু আমরা যা বলি বাস্তবে তা কখনোই দেখায় না। কারণ পেছনের মঞ্চ থেকে আদেশ আসে …। তবে এই দেশ ঐক্যবদ্ধ। এই দেশের প্রত্যেকে মিলেমিশে থাকতে চায়।’কমল হাসান বলেন, প্রথম দিকে লোকজন আমার কাছে এসে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়া এবং গান্ধীর সঙ্গে হাঁটাকে ভয়াবহ রাজনৈতিক ভুল হবে বলে সতর্ক করে দিয়েছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories