শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জোহানেসবার্গের কাছে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৭ বার

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের পূর্বে বক্সবার্গে ট্যাঙ্কার বিস্ফোরণে ১০ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে। জরুরি পরিষেবাসমূহ এ কথা জানিয়েছে। শনিবার সকালে একটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়।

ওই এলাকার জরুরি সেবার মুখপাত্র উইলিয়াম এন্সলাদি বলেছেন, সকাল সাতটা পঞ্চাশে আমরা গ্যাস ট্যাঙ্কারে আগুন লাগার খবর পাই। অগ্নিনির্বাপণকারীদের  দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু, দুর্ভাগ্যবশত ট্যাঙ্কারটি বিস্ফারিত হয়।তিনি বলেন, আহতদের মধ্যে চালকও রয়েছেন। তাকে হাসাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। এর আগে নয়জনের প্রাণহানির কথা বলা হয়েছিল।অগ্নিনির্বাপণকারী ছয়জন আহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।দেশটির উত্তরপূর্বাঞ্চল থেকে আসা ট্যাঙ্কারটিতে ৬০ হাজার লিটার এলপিজি গ্যাস ছিল। এসব গ্যাস মূলত রান্না ও গ্যাস স্টোভে ব্যবহৃত হয়।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories