শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৫ বার

শক্তিশালী তুষারঝড়ের কবলে আমেরিকার অন্তত ২০ কোটি মানুষ। বরফে ঢেকে গেছে বিভিন্ন অঙ্গরাজ্যের ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান। বিপর্যস্ত হয়ে পড়েছে সড়ক, নৌ ও ট্রেন যোগাযোগব্যবস্থা। ক্রিসমাস উপলক্ষে সাপ্তাহিক ছুটির মধ্যে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।প্রবল তুষারঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত ১৫ লাখ মানুষ। শুক্রবার (২৩ ডিসেম্বর) হাজার হাজার ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষগুলো।

ভয়াবহ এই তুষারঝড় টেক্সাস থেকে কুইবেক পর্যন্ত ২ হাজার মাইল (৩ হাজার ২০০ কিমি) এরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত। একটি বোম্ব সাইক্লোন যাকে বলা হয়, যখন বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়, তখন মার্কিন-কানাডা সীমান্তের গ্রেট লেকগুলোতে এই প্রবল তুষারঝড় শুরু হয়।

ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস), শুক্রবারের ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করেছে। তারা বলছে, মন্টানা অঙ্গরাজ্যের এলক পার্কে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। মিশিগানের হেল শহর কয়েক ইঞ্চি তুষারে ঢেকে গেছে। শুক্রবার রাতে সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস।হেল শহরে সেলুন কর্মী এমিলি বিবিসিকে বলেন, ‘এখানে বেশ ঠান্ডা। আমরা যেন নরকে সময় কাটাচ্ছি।’

দক্ষিণ ডাকোটা অঙ্গরাজ্য ব্যাপক তুষারঝড়ের কবলে পড়েছে বহু মানুষ। নেটিভ মার্কিনিরা সেখানে কাপড় পুড়িয়ে ঠান্ডা নিবারনের চেষ্টা করছেন।ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে পাঁচ হাজার ৬০০ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও ৭ হাজার ৬০০টি বিলম্বিত হয়েছে। যেখানে ক্রিসমাস উপলক্ষে সবাই বাড়ি ফেরার জন্য ঘণ্টার পর ঘণ্টা স্টেশনগুলোতে অপেক্ষা করছেন।
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories