শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৪৪০০ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৬৩ বার

যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এতে দেশটিতে বৃহস্পতিবার ও শুক্রবার ৪ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে কেবল শুক্রবারই (২৩ ডিসেম্বর) বাতিল করা হয়েছে ২১০০টিরও বেশি ফ্লাইট।বড়দিনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে এখন ছুটির সময় চলছে এবং এ উপলক্ষে দেশটিতে আকাশপথে ব্যস্ত ভ্রমণ মৌসুম হবে বলে অনেকে আশা করেছিলেন। 

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ২ হাজার ৩৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া শুক্রবারের নির্ধারিত আরও ২ হাজার ১২০টি ফ্লাইটও ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।অন্যদিকে রেলপথে যাত্রী সেবা দেওয়া অ্যামট্র্যাক ক্রিসমাসের আগে-পরে কয়েক ডজন ট্রেন বাতিল করেছে। এতে করে যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষের ছুটির মধ্যে ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে।রয়টার্স বলছে, ফ্লাইট বাতিলের পাশাপাশি হাজার হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিতও হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৪৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। যার মধ্যে এক-তৃতীয়াংশই আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্সের।এ ছাড়া সাউথওয়েস্ট এয়ারলাইন্স বৃহস্পতিবার ৮৬৫টি ফ্লাইট বাতিল করেছে যা সংস্থাটির সকল নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-পঞ্চমাংশ এবং এয়ারলাইন্সটি ইতোমধ্যেই শুক্রবারের জন্য নির্ধারিত আরও ৫৫০টি ফ্লাইটও বাতিল করেছে।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার বলেছে, শীতকালীন ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে করে শিকাগো, ডেট্রয়েট এবং মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া ৪৪০০ ফ্লাইটের মধ্যে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটও রয়েছে। বৃহস্পতিবার এই সংস্থাটি ১৪০টি ফ্লাইট বাতিল করেছে এবং শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৯০টি।এয়ারলাইন্সটি সতর্ক করে বলেছে, ‘শুক্রবার অতিরিক্ত আরও ফ্লাইট বাতিল করার প্রয়োজন হবে কারণ শীতকালীন এই ঝড়টি ডেট্রয়েট এবং উত্তর-পূর্বাঞ্চলে তাদের কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে।’এদিকে অ্যামট্র্যাক বলেছে, বিদ্যমান আবহাওয়া পরিস্থিতির কারণে তারা মিশিগান, ইলিনয় ও মিসৌরির ট্রেন এবং নিউ ইয়র্ক ও শিকাগোর মধ্যে চলাচলকারী ট্রেনসহ ক্রিসমাসের সময়ে মধ্যপশ্চিমে কয়েক ডজন নির্ধারিত ট্রেন ট্রিপ বাতিল করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories