শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৪

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৪ বার

ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও এএফপি। এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে হামলার এ ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এ হামলা চালানো হয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীর বিস্তারিত পরিচয় অনুসন্ধান করা হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মধ্য প্যারিসের কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে হামলার এ ঘটনা ঘটে। হামলাকারীর বয়স আনুমানিক ৬৯। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করেছে পুলিশ এবং হামলায় ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, তিনি ৭-৮ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আইনজীবীরা জানান, তাঁরা ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories