শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৬১ বার

ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ার ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনারকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও রকেট দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং ও ওয়াগনার। ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রেরও নিন্দা করেছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ শুক্রবার এ কথা জানিয়েছে।

এর আগে জাপানের টোকিও শিম্বুন পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, উত্তর কোরিয়া কামানের গোলাসহ যুদ্ধাস্ত্র গত মাসে তাদের সীমান্ত দিয়ে ট্রেনে করে রাশিয়ায় পাঠিয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও চালান যাওয়ার আশা করা হচ্ছে।এ খবর অস্বীকার করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেসিএনএ বার্তা সংস্থায় এক বিবৃতিতে বলেছেন, ‘জাপানের গণমাধ্যম রাশিয়াকে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের যে ভুয়া খবর দিয়েছে তা অত্যন্ত অদ্ভুতরকমের বিভ্রান্তিকর।’হোয়াইট হাউস বৃহস্পতিবার বলেছে, উত্তর কোরিয়া ইউক্রেনে রুশ বাহিনীর শক্তি বাড়াতে রাশিয়ার একটি বেসরকারি কোম্পানি ওয়াগনার গ্রুপকে অস্ত্র সরবরাহ করেছে।উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ওয়াগনারের কোনো নাম উল্লেখ করা হয়নি।তবে হোয়াইট হাউস বলছে, ওয়াগনার উত্তর কোরিয়ার কাছ থেকে রকেট এবং ক্ষেপণাস্ত্র ডেলিভারি নিয়েছে। যদিও ওয়াগনারের মালিক ইয়েভগেনি প্রিগোজিন হোয়াইট হাউসের এ বক্তব্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।এ উত্তর কোরিয়ার মুখপাত্র বলেছেন, রাশিয়ার সঙ্গে অস্ত্র চালানের বিষয়ে ডিপিআরকে তাদের নীতিতে অটল আছে। অস্ত্র সরবরাহের কোনো ঘটনা কখনো ঘটেনি; বরং যুক্তরাষ্ট্রই ইউক্রেইনকে নানারকম প্রাণঘাতী অস্ত্র দিয়ে সেখানে রক্তক্ষয় এবং ধ্বংস ডেকে আনছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories