শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাস্ক পরার পরামর্শ নরেন্দ্র মোদির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৯ বার

ভারতে এখন কোনো রাজ্যেই মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও সাবধানতা অবলম্বন করে মাস্ক পরার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি জানিয়েছেন, সরকারকে আগাম সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। হাসপাতালগুলোকে সচেতন করতে হবে। অক্সিজেনের ব্যবস্থা তৈরি রাখতে হবে। অক্সিজেন কনসেনট্রেটরগুলো তৈরি রাখতে হবে, ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে।

ভারতে এখন কোনো রাজ্যেই মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। ভারতে এখন কোনো রাজ্যেই মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়।সরকারের দাবি, এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। চীনে যে প্রজাতির ভাইরাস দ্রুত ছড়াচ্ছে, তা ভারতেও চারজন রোগীর শরীরে পাওয়া গিয়েছিল। নভেম্বর মাসে তারা আক্রান্ত হন। তারা বাড়িতেই চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে গেছেন।কিন্তু প্রধানমন্ত্রীর মতে, সাবধানতা নিতে হবে। সেখানে ঢিলেমি দেওয়া ঠিক হবে না। কোভিডের দ্বিতীয় পর্যায়ের কথা মাথায় রেখে এখন থেকেই সব ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে।চীনে যে প্রজাতির ভাইরাস দ্রুত ছড়াচ্ছে, তা ভারতেও চারজন রোগীর শরীরে পাওয়া গিয়েছিল।চীনে যে প্রজাতির ভাইরাস দ্রুত ছড়াচ্ছে, তা ভারতেও চারজন রোগীর শরীরে পাওয়া গিয়েছিল।বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রনের নতুন প্রজাতি ‘বিএফ ডট৭’ প্রজাতির ভাইরাস খুব দ্রুত ছড়ায়। তাই খুব বেশি মানুষ কম সময়ের মধ্যে আক্রান্ত হয়ে পড়ছেন। তবে বাড়িতে থেকেই অধিকাংশ মানুষ সুস্থ হয়ে যাবেন। 

কিন্তু যেহেতু অত্যন্ত দ্রুত এই ভাইরাস ছড়ায়, তাই কিছু মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকছে। সবচেয়ে আগে দরকার, কোভিড পরীক্ষা করা এবং করোনা হলে নিভৃতবাস করা এবং চিকিৎসকদের পরামর্শ মতো চলা।ওমিক্রনের নতুন প্রজাতি ‘বিএফ ডট৭’ প্রজাতির ভাইরাস খুব দ্রুত ছড়ায়।প্রধানমন্ত্রী মনে করছেন, সামনেই উৎসবের সময় আসছে। তখন জনবহুল জায়গায় গেলে মাস্ক পরা উচিত এবং অন্য কোভিড ব্যবহারবিধি মানা উচিত। বিশেষ করে বয়স্ক ও যাদের অন্য রোগ রয়েছে, তাদের বেশি সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories