শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুদ্ধের অবসান চান পুতিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৫ বার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত সেপ্টেম্বরে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে ‘যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ’ করার বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু তার পরেই ইউক্রেন অভিযানের ‘গতি’ বাড়িয়েছিল রুশ ফৌজ।শুক্রবার ফের একই কথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনাচক্রে, আমেরিকার কংগ্রেসের অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তৃতার কয়েক ঘণ্টা পরেই। পুতিন শুক্রবার বলেন, ‘যুদ্ধের তীব্রতা বাড়ানো আমাদের লক্ষ্য নয়। আমরা চাই যুদ্ধের অবসান ঘটাতে। আমরা এই যুদ্ধ শেষ করার জন্য যত দ্রুত সক্রিয় হব, ততই ভালো।

ইউক্রেন যুদ্ধের জন্য শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি দুষেছেন পুতিনকে। কংগ্রেসে জেলেনস্কির বক্তৃতার আগে হোয়াইট হাউসে মুখোমুখি হয়েছিলেন দুই শীর্ষ নেতা। সেখানে বাইডেন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার সমর্থন থাকবে ইউক্রেনের সঙ্গেই। ইউক্রেনবাসীর ও সে দেশের সেনার অনমনীয় মনোভাবেরও প্রশংসা করেন।এর পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে বাইডেন বলেছেন, ‘উনি ভাবছেন, ন্যাটো ভেঙে দিতে পারবেন। পশ্চিমকেও। উনি ভাবছেন, ইউক্রেনবাসী হয়তো তাকে স্বাগত জানাবেন। উনি ভুল ভাবছেন।’ প্রসঙ্গত আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেন যোগদানে উদ্যোগী হওয়ার পরেই সে দেশে সেনা অভিযান শুরু করেছিলেন রুশ প্রেসিডেন্ট। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক জনমত বিপক্ষে বুঝেই কি সুর নরম করছেন পুতিন? না কি কিয়েভ দখলের চূড়ান্ত হামলা শুরুর আগে এটি তার নয়া কৌশল?  খবর আনন্দবাজার

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories