শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে, ৩ কর্মকর্তাসহ নিহত ১৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ বার

ভারতের সিকিমে একটি সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে তিন কর্মকর্তা ও ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে আজ শুক্রবার এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আজ উত্তর সিকিমের কাছে একটি খাড়া ঢালে সেনাবাহিনীর ট্রাক উল্টে গেছে। এ দুর্ঘটনায় তিনজন সেনা কর্মকর্তাসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। গাড়িটি আজ সকালে চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি যানবাহনের একটি কনভয় ছিল এটি। জেমামুখী রাস্তার এক স্থানে কঠিন মোড় নেওয়ার সময় একটি ট্রাক পিছলে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। চারজন সেনাকে আহত অবস্থায় হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories