শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওসি প্রদীপ ও তাঁর স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১২৩ বার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত আজ মঙ্গলবার সকালে এ আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘ঘুষ ও দুর্নীতি’র মাধ্যমে অর্জিত অর্থ গোপন করার জন্য চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার একটি ছয়তলা বাড়ি প্রদীপ কুমার দাশ তাঁর শ্বশুরের নামে নির্মাণ করেন। পরে ওই বাড়িটি নিজের মেয়ে ‍চুমকির নামে দান করেন প্রদীপের শ্বশুর। দানপত্র দলিল হলেও বাড়িটি প্রদীপ ও তাঁর স্ত্রী চুমকি কর্তৃক অর্জিত বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহামুদুল হক জানান, আদালত পাথরঘাটা এলাকার একটি ছয়তলা বাড়ি, পাঁচলাইশ এলাকার জায়গা ও দুটি গাড়িসহ প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রীর চট্টগ্রামের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি চট্টগ্রামের জেলা প্রশাসক ও কক্সবাজারের সম্পত্তি কক্সবাজারের জেলা প্রশাসককে ক্রোক করে তাঁদের অধীনে রাখার নির্দেশ দিয়েছেন।
 
গত বছরের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেন। মামলায় প্রদীপের সঙ্গে তাঁর স্ত্রী চুমকিকেও আসামি করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories