শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মার্কিন রাষ্ট্রদূতের ঘটনা নিরাপত্তা হুমকি হিসেবে দেখার সুযোগ নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৩ বার

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেটাকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাবও পড়বে না।আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

এ দিন বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক সেমিনারে যোগ দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।এ সময় বুধবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, দুটি দেশের সম্পর্ক অনেক দিনের পুরনো, আর বেশির ভাগ দেশের সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় পঞ্চাশের কোঠায়। সুতরাং একটি ঘটনা বা আচরণ সেই সম্পর্ক রিমুভ করে ফেলবে, সেই সম্ভাবনা আমরা দেখি না। এটাকে সিকিউরিটি থ্রেট হিসেবে দেখার কোনো সুযোগ নেই।তিনি বলেন, ঘটনার আকস্মিকতার কারণে ওনাদের প্রতিক্রিয়াটা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ‘ক্লারিফাই’ করার চেষ্টা করেছেন। দেখা যাক, আগামীতে আমাদের সঙ্গে তাদের অনেক ইন্টার‌্যাকশন হবে।পররাষ্ট্রসচিব আরও বলেন, ১০ ডিসেম্বর সামনে রেখে অনেকেই গুজব ছড়িয়েছিল, যে নিষেধাজ্ঞা আসবে। সেটা কিন্তু আসেনি।মাসুদ বিন মোমেন বলেন, স্পর্শকাতর এলাকায় চলাফেরা করতে হলে কূটনীতিকদের অনুমতি নিতে হয়। যেমন পার্বত্য চট্টগ্রাম। তবে ঢাকার মধ্যে কূটনীতিকদের চলাফেরায় কোনো অনুমতি লাগে না। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মার্কিন রাষ্ট্রদূত নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান। সকাল ৯টা ৫ মিনিটে সুমনের বাসায় প্রবেশ করেন তিনি। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান।সেখান থেকে বেরিয়ে আসার সময় প্রায় ৪৫ বছর আগের গুমের ঘটনা ও সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দেয় ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠন।ওই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন পিটার হাস। বৈঠকে রাষ্ট্রদূত তার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কথা উল্লেখ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়ার খবর কে প্রচার করল, সেটি রাষ্ট্রদূতের কাছে জানতে চান। পাশাপাশি মোমেন রাষ্ট্রদূতকে বলেন, রাষ্ট্রদূত বা দূতাবাসের কর্মকর্তারা চাইলে আরও অধিক নিরাপত্তা দেবে সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories