শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কঙ্গোতে ভারী বর্ষণে বন্যা-ভূমিধস নিহত বেড়ে ১২০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৬৫ বার

কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজন খানেক।আজ বুধবার (১৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণের পর কিনশাসা শহরের আশপাশের এলাকাগুলো কাদা পানিতে প্লাবিত হয়ে যায়। রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া সড়কগুলোর মধ্যে এন১ হাইওয়ে রয়েছে, যা কিনশাসাকে মাতাদির প্রধান সমুদ্র বন্দরের সঙ্গে সংযুক্ত করেছে।দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, সড়কটি চার দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।কঙ্গোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অংশ, জেনারেল ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন দ্বারা মৃতের সংখ্যা নথিভুক্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।স্বাস্থ্যমন্ত্রী জিন-জ্যাক এমবুঙ্গানি এমবান্ডা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার মন্ত্রণালয় ১৪১ জনের প্রাণহানি হয়েছে বলে গণনা করেছে। তবে অন্যান্য বিভাগের গণনা করা সংখ্যার সঙ্গে ক্রস-চেক করা দরকার।দ্রুত উন্নয়ন ও দুর্বল নিয়ন্ত্রণ শহরটিকে তীব্র বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এটি জলবায়ু পরিবর্তনের কারণে কিছুদিন পর পরই হচ্ছে।এনগালিমার মেয়র আলিদ’ওর শিবান্দার মতে, এলাকায় ৩৫ জনেরও বেশি মানুষ মারা গেছে। মরদেহ এখনো গণনা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories