শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্যারিসে পুলিশের সঙ্গে ফ্রান্স-মরক্কো সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৬২ বার

সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় প্যারিসে উদযাপন করছিল আফ্রিকান রূপকথা লেখা মরক্কো ফুটবল দলের সমর্থকেরা।  খানিক বাদেই তাদের সঙ্গে যোগ দেয় ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারে ওঠা ফ্রেঞ্চ সমর্থকরা। তবে তাদের সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি পুলিশ। আর এতেই শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) রাতে মরক্কো এবং পর্তুগালের মধ্যকার ম্যাচের পরপরই হাজার হাজার মরক্কান সমর্থক বিখ্যাত প্যারিসিয়ান এভিনিউয়ের সামনে পতাকা হাতে স্লোগান দিতে থাকে। এসময় প্যারিসের পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে তাদের সতর্ক করেন। কিন্তু কে শোনে কার কথা। উল্টো ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর ফ্রেঞ্চ সমর্থকরাও যোগ দেয় তাদের সঙ্গে।

রয়টার্সের টিভি ফুটেজে দেখা গেছে, মরক্কো ও ফ্রান্সের জয়ে আনন্দ উল্লাসকারীরা দোকান ভাঙচুর করছে এবং পুলিশের সঙ্গে মারামারি করছে। চ্যাম্পস এলিসিসের কাছাকাছি অ্যাভিনিউ ডি ফ্রিডল্যান্ডে আগুনও দেখা যায়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়েন। ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ ডিসেম্বর মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। এই দুই দলের সমর্থকরা একত্রে জয় উদযাপন করলে সংঘর্ষ বেধে যাওয়ার শঙ্কা থাকেই। মূলত সে কারণেই আগাম সতর্কতা হিসেবে তাদের আলাদা করতেই ছত্রভঙ্গ করে পুলিশ। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories