শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাশিয়ার হামলায় পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের ওডেসা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৬৩ বার

রাশিয়ার হামলায় পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের বন্দর নগরী ওডেসা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওডেসা ও এর আশপাশের ১৫ লাখ মানুষ এখন বিদ্যুৎ ছাড়া মানবেতর জীবন-যাপন করছেন। সেখানকার পরিস্থিতি খুব কঠিন বলে উল্লেখ করেছেন তিনি।ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে শনিবার (১০ ডিসেম্বর) সকালে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। এতে করে সেখানকার প্রায় সকল স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন শুধুমাত্র হাসপাতাল এবং জরুরি স্থানগুলোতে বিদ্যুৎ আছে। রাশিয়ার হামলায় সেখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো ঠিকঠাক করতে কয়েক মাস সময় লাগতে পারে।

এদিকে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে ঘোষণা দেন, ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রাখবেন তিনি। অথচ বিদ্যুৎ কেন্দ্রে হামলার কারণে এখন লাখ লাখ ইউক্রেনীয়কে তীব্র শীতের মধ্যে কষ্ট করতে হচ্ছে।যেসব মানুষ ঘর উষ্ণ রাখতে শুধুমাত্র বিদ্যুতের ওপর নির্ভরশীল তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।ইউক্রেনের সেনাদের পাল্টা হামলায় অনেক স্থান থেকে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা। এরমধ্যে খারকিভ ও খেরসন ছেড়ে পালাতে হয় তাদের। এরপরই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করে রাশিয়া। বিশেষ করে ইউক্রেন যদি রাশিয়ার কোনো স্থাপনায় হামলা চালায় তাহলে তাদের হামলার তীব্রতা বাড়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories