বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

জার্সিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত-৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৫৯ বার

দ্বীপরাষ্ট্র ও উত্তর-পশ্চিম ফ্রান্সের উপকূলের কাছে স্বায়ত্তশাসিত ব্রিটিশ অধীনস্থ অঞ্চল জার্সিতে একটি আবাসিক ভবন প্রাঙ্গণে ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ অন্তত ১২ জন। স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।জার্সির প্রধান পুলিশ কর্মকর্তা রবিন স্মিথ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি দুঃখের সঙ্গে বলতে চাই, ৩ জন নিহত হয়েছেন।’ তিনি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জরুরি সার্ভিস বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় বাসিন্দারা গ্যাসের গন্ধ পাওয়ার পরে ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছিল। তবে তিনি বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি এবং বলেছেন এটি তদন্ত সাপেক্ষে প্রকাশ করা হবে।রবিন স্মিথ বলেন, বিস্ফোরণের পর ৩-তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। ঘটনাস্থল থেকে ২০ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি করা হয়েছে।জার্সি ব্রিটিশ রাজার অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সেখানে এক লাখের মতো মানুষের বসবাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories