বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

এসে গেল ক্যামেরার চোখে গায়েব থাকার পোশাক !

হিন্দুস্তান টাইমস
  • আপলোডের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৭০ বার

চীনা শিক্ষার্থীরা এমন এক পোশাক আবিষ্কার করেছেন, যা পরলেই আপনি ক্যামেরার চোখে গায়েব হয়ে যাবেন! হংকং-ভিত্তিক সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট (SCMP) জানিয়েছে যে ‘ইনভিসডিফেন্স’ নামের কোটটি, যদিও মানুষের চোখে দৃশ্যমান কিন্তু দিনের বেলা ক্যামেরার চোখে ধরা পড়বে না। আবার রাতে ইনফ্রারেড ক্যামেরাকে ধোকা দিতে এতে রয়েছে তাপ উৎপন্নকারী উপাদান। পোশাকটির দামও খুব বেশি না। দৃশ্যতই এই পোশাক  নিরাপত্তা ক্যামেরা থেকে মানবদেহকে আড়াল করতে পারে। অর্থাৎ পড়ুয়াদের তৈরি এই ‘অদৃশ্য ক্লোক’ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা পরিচালিত করা নিরাপত্তা ক্যামেরা থেকে মানবদেহকে দিনে বা রাতে লুকিয়ে রাখতে পারে।  সাউথ চায়না মর্নিং পোস্ট রিপোর্ট করেছে যে এই স্নাতক ছাত্রদের কাজও Huawei Technologies Co. এর একটি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে। উহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং ঝেং, যিনি এই প্রকল্পের তত্ত্বাবধান করেছিলেন, SCMP কে বলেছেন- ” এই পোশাক পরে থাকলে ক্যামেরা ব্যক্তিটির উপস্থিতি ক্যাপচার করতে  পারবে তবে এটি একজন মানুষ কিনা তা বলতে সক্ষম হবে না”। আজকাল, অনেক নজরদারি ডিভাইস মানবদেহ শনাক্ত করতে পারে। রাস্তায় থাকা ক্যামেরাগুলিতে পথচারীদের সনাক্তকরণ ফাংশন রয়েছে এবং স্মার্ট কারগুলি পথচারী, রাস্তা এবং বাধাগুলি শনাক্ত করতে পারে। আমাদের ইনভিসডিফেন্স নামের কোটটি পরে থাকলে আপনাকে  ক্যামেরা  ক্যাপচার করতে পারবে  , কিন্তু আপনি মানুষ কিনা তা বলতে পারবে  না।

কোটটির পৃষ্ঠে একটি বিশেষভাবে ডিজাইন করা ক্যামোফ্লেজ প্যাটার্ন রয়েছে যা এটি ডিভাইসের স্বীকৃত অ্যালগরিদমকে বিভ্রান্ত করতে সহায়তা করে। রাতে, যখন ক্যামেরা  তাপ নির্গমন শনাক্ত করে এবং এটিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে, তখন ক্লোকটি এটিকে বোকা বানানোর জন্য একটি অস্বাভাবিক তাপমাত্রার প্যাটার্ন তৈরি করে। InvisDefense-এর সম্পূর্ণ সেটটির দাম প্রায় ৭০ ডলার এবং এতে প্যাটার্ন প্রিন্ট করার খরচ ছাড়াও চারটি তাপমাত্রা নিয়ন্ত্রণ মডিউল রয়েছে, যা বেশ সস্তা। গবেষক দলের আশা পোশাকটি “ড্রোন-বিরোধী যুদ্ধ বা যুদ্ধক্ষেত্রে মানব-মেশিন সংঘর্ষের সময়” এর উপযোগিতা প্রমাণ করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories